01309131483
আমি সর্বপ্রথম ২০০১ সালে দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মজীবন শুরু করি । সেই সময়ে টিনশীট আর বেড়া দিয়ে তৈরি বিদ্যালয়ের কার্যক্রম চলমান ছিল। সেই সাথে বিদ্যালয়ে যাতাযাতের রাস্তাও ছিল অনেক খারাপ । বর্তমানে নানান প্রতিকূলতা পেরিয়ে বিদ্যালয়ের অগ্রযাত্রা চলমান রয়েছে । বিদ্যালয়ের বর্তমান নিজস্ব একাডেমিক ভবন যেটা প্রথম দালান ভিত্তিক একাডেমিক ভবন যা ২০১০ সালে প্রতিষ্ঠাতা পরিবারের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। রয়েছে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ, পুকুর, কম্পিউটার ল্যাবসহ আরো অনেক সুবিধাদি। গহিরা হতে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাও যথেষ্ঠ সুন্দর। বিদ্যালয় ২০০১ সালে ৮ম শ্রেণিতে প্রাথমিক পাঠদান, ২০০৪ সালে নিম্ন-মাধ্যমিক একাডেমিক স্বীকৃতিলাভ, ২০০৪ সালে ৯ম শ্রেণিতে মানবিক বিভাগ, ২০০৬ সালে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করে এবং সর্বশেষ ২০০৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। এলাকাবাসী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের আন্তরিক প্রচেষ্ঠায় এবং আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে। আমি বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। উল্লেখ্য ২০২২ সালের ৬ই জুলাই অত্র বিদ্যালয় নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয় । বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। আমি বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করি এবং সকলের পূর্ণ সহযোগিতা কামনা করছি।