দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়ে স্বাগতম


দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয় সর্বপ্রথম ১৯৯৭ সালে যাত্রা শুরু করে। অত্র বিদ্যালয় প্রতিষ্ঠা করার জন্য যথেষ্ঠ অবদান রয়েছে এলাকাবাসীর। বিশেষ করে মরহুম মেজর জেনারেল (অব:) ইসকান্দর করিম সাহেব এলাকাবাসীর সহযোগিতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য নিজস্ব জমিদান করেন। পরবর্তীতে মেজর জেনারেল (অব:) ইসকান্দর করিম সাহেব এর পিতা মরহুম খাঁন সাহেব আবদুল করিম সাহেব এর নাম অনুসারে অত্র বিদ্যালয় নামকরণ করা হয়। উল্লেখ্য মরহুম খাঁন সাহেব আবদুল করিম ১৯২৩ খ্রিষ্টাব্দে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে সরকারী চাকুরী লাভ করেন এবং সিভিল সার্ভিসে উচ্চপদে আসীন হয়ে ১৯৫২ খ্রিষ্টাব্দে অবসর গ্রহণ করেন। দক্ষিণ গহিরা এবং তৎসংলগ্ন এলাকাসমূহে শিক্ষার আলো প্রসার এবং বিস্তৃত করার জন্য খাঁন সাহেব এর পরিবারবর্গ এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বিদ্যালয়টি পৃৃথিবীর অন্যতম প্রাকৃতিক মৎস প্রজনন কেন্দ্র হালদা নদীর পার্শ্ববর্তী এলাকায় অবস্থিত। বর্তমানে বিদ্যালয়ের মোট জমির পরিমাণ ১৩০ শতক। তাছাড়াও  রয়েছে বিদ্যালয়ের নিজস্ব বিশাল খেলার মাঠ। বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ খূব সুন্দর। বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যাও সন্তোষজনক। অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরে নিজেদের মেধা ও পরিশ্রমের মাধ্যমে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আশা করি ভবিষ্যতেও সকলের সার্বিক সহযোগিতায় অত্র বিদ্যালয়ের ধারাবাাহিক ‍উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। 

Read More->

Result Search

Class
Department/Section/Group
Session
Exam

Head Teacher's Message

আমি সর্বপ্রথম ২০০১ সালে দক্ষিণ গহিরা খাঁন সাহেব আবদুল করিম উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে কর্মজীবন শুরু করি । সেই সময়ে টিনশীট আর বেড়া দিয়ে তৈরি বিদ্যালয়ের কার্যক্রম চলমান ছিল। সেই সাথে বিদ্যালয়ে যাতাযাতের রাস্তাও ছিল অনেক খারাপ । বর্তমানে নানান প্রতিকূলতা পেরিয়ে বিদ্যালয়ের অগ্রযাত্রা চলমান রয়েছে । বিদ্যালয়ের বর্তমান নিজস্ব একাডেমিক ভবন যেটা প্রথম দালান ভিত্তিক একাডেমিক ভবন যা ২০১০ সালে প্রতিষ্ঠাতা পরিবারের নিজস্ব অর্থায়নে তৈরি হয়েছে। রয়েছে বিদ্যালয়ের নিজস্ব খেলার মাঠ, পুকুর, কম্পিউটার ল্যাবসহ আরো অনেক সুবিধাদি। গহিরা হতে বিদ্যালয়ে যাতায়াতের রাস্তাও যথেষ্ঠ সুন্দর।  বিদ্যালয় ২০০১ সালে ৮ম শ্রেণিতে প্রাথমিক পাঠদান, ২০০৪ সালে নিম্ন-মাধ্যমিক একাডেমিক স্বীকৃতিলাভ, ২০০৪ সালে ৯ম শ্রেণিতে মানবিক বিভাগ, ২০০৬ সালে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করে এবং সর্বশেষ ২০০৭ সালে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে একাডেমিক স্বীকৃতি লাভ করে। এলাকাবাসী ও বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের আন্তরিক প্রচেষ্ঠায় এবং আর্থিক সহযোগিতায় বিদ্যালয়ের কার্যক্রম চলমান রয়েছে। আমি বিদ্যালয় প্রতিষ্ঠাতা পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।  উল্লেখ্য ২০২২ সালের ৬ই জুলাই অত্র বিদ্যালয় নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় হিসেবে এমপিও ভুক্ত হয় । বিদ্যালয়ের পাবলিক পরীক্ষার ফলাফল সন্তোষজনক। আমি বিদ্যালয়ের সার্বিক সফলতা কামনা করি এবং সকলের পূর্ণ সহযোগিতা কামনা করছি।

Read More->

Complain/Suggest Corner

Calendar